

যশোর প্রতিনিধি:
যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজের শতাধিক শিশু শিক্ষার্থীকে হামের টিকা প্রদান করা হয়েছে। আজ বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে যশোর সিভিল সার্জন অফিসের সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরে বলেন, সংক্রামক রোগ প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত কার্যকর। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ যশোর শাখার চেয়ারম্যান আবু ফয়সাল, নির্বাহী সচিব গাউসুল আজম, পরিচালক (অ্যাডমিন) মোস্তফা কামাল এবং অধ্যক্ষ মো. সারাফাত হোসেন। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সংক্রামক ব্যাধি থেকে সুরক্ষিত রাখতে নিয়মিত টিকাদান কর্মসূচি চালু রাখা হবে।
