

নিজেস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিএনপির প্রায় ৫০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচুড়া গ্রামে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতের পতাকাতলে আসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল মাষ্টার, পাগলা থানা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক এবং পাঁচবাগ ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতারা। নবাগতদের ফুল দিয়ে বরণ করা হয়।
উপজেলা জামায়াত আমীর ইসমাঈল হোসেন বলেন, “ইসলামি রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিবিরোধী আন্দোলনে সক্রিয় হতে বিএনপি নেতাকর্মীরা আমাদের দলে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে নিয়ে আমরা ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাব।”
এই যোগদানের মাধ্যমে গফরগাঁওয়ে জামায়াতের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হয়েছে বলে স্থানীয় নেতারা মন্তব্য করেছেন।
