

চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের টেংগুরপুর মোড় থেকে পুড়াপাড়া জিসি রোড পর্যন্ত সড়কের পিচ ঢালাই উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - মাওলানা গোলাম মোরশেদ, আমির চৌগাছা উপজেলা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে সড়কের উন্নয়ন কাজের সূচনা করেন।
এ সময় এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে সরকার গ্রামীণ সড়ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। এই সড়কটির কাজ শেষ হলে টেংগুরপুর, পুড়াপাড়া সহ আশপাশের এলাকার মানুষের চলাচল সহজ হবে এবং কৃষিপণ্য পরিবহনও দ্রুত ও সহজ হবে।
তিনি আরও বলেন, এলাকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করাই সরকারের লক্ষ্য। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সড়ক ও জনকল্যাণমূলক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
