

নিজেস্ব প্রতিনিধি :
"শিক্ষক সম্মান ও শিক্ষার মানোন্নয়নে টেকসই উন্নয়নের চাবিকাঠি " এ স্লোগানকে সামনে রেখে যশোর ঝিকরগাছায় জাতীয় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
৫ অক্টোবর (রবিবার) সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন থেকে শুরু হয়ে যশোর টু বেনাপোল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড় আলোচনা সভা মাধ্যমে শেষ হয়।
র্যালি শেষে বক্তারা বলেন, শিক্ষকতা হচ্ছে মহান ও একটি মর্যাদাপূর্ণ পেশা। এখনো সব পেশার মানুষ শিক্ষকদেরকেই বেশি ভক্তি ও শ্রদ্ধা করে। পৃথিবীতে যতগুলো পেশা রয়েছে- তার মধ্যে শিক্ষকতাকে সর্বোচ্চ মর্যাদার চোখে দেখা হয়। পৃথিবীতে মা-বাবার পরের স্থান হচ্ছে শিক্ষকের। সমাজ ও দক্ষ মানবসম্পদ বির্নিমাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষক সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার কারিগর।
এসময় উপজেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের কয়েকশো শিক্ষক উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এদিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হলেও এ বছর বাংলাদেশে প্রথমবারের মতো ২৭ অক্টোবর উদযাপন হচ্ছে। এ দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।
