

মোঃ ইস্রাফিল হোসেন ঝিকরগাছা প্রতিনিধি।
ঝিকরগাছার মাগুরা ইউনিয়নে জুলাই শহীদ জাবির আল - আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকাল ৯ টায় ডহর মাগুরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শহীদ জাবির আল - আমিন স্মৃতি সংসদ এর সেক্রেটারি এ্যাড. আবিদুর রহমান এর সঞ্চালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর -২ (ঝিকরগাছা-চৌগাছা) আসেনর সংসদ প্রার্থী।
প্রধান অতিথির বক্তব্যে ডা : মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, সেবা হচ্ছে প্রকৃত ধর্ম। এ জন্য আপনাদের সেবা দেওয়ার জন্য এসেছি আগত সকল রোগীদের ধৈর্য্য সহকারে সেবা নেওয়ার আহ্বান জানান।
স্কুল ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। এ ছাড়া রোগীদের ওষুধ ও চশমা প্রদান করা হয়। মাগুরা ইউনিয়ন থেকে প্রায় ২০০০ + মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে এসেছে। আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।
ফুলবাড়ি গ্রাম থেকে চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা নাছিমা বেগম বলেন, আমি চোখের সমস্যার জন্য চিকিৎসা নিতে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের সেবা পেয়েছি। এই সেবা পেয়ে আমি সন্তুষ্ট।
কায়েমকোলা গ্রাম থেকে মেডিসিন সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা ইয়াসিন হোসেন বলেন, আমি মেডিসিন সমস্যার জন্য চিকিৎসা নিতে এসেছি। আমি আর্থিক ভাবে সংকটে ছিলাম। দীর্ঘদিন ধরে অনেক অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ ফ্রি ক্যাম্প অনেক ভালো সেবা পেয়েছি। এমন সেবার ক্যাম্প আয়োজন করায় তিনি অনেক সন্তুষ্ট আগামীতে এ ধরনের সেবা চান।
এ ছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প এ আগত রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক মো : ইমদাদুল হক , বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক মশিউর রহমান, ডহর মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ইউনুস আলী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার পাল, আনোয়ার হুসাইন,
উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা - চৌগাছা উপজেলা দুটি এলাকার জনগণ ফ্রি সেবা পাবে।
