

ঝিকরগাছা প্রতিনিধি :
যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আশরাফুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক পদে সাব্বির শোভন এবং সাংগঠনিক সম্পাদক পদে সুজন মাহমুদ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিত সকল সদস্যের সম্মতিতে নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান বাবু নির্বাচন-পরবর্তী বক্তব্যে ক্লাবের সকল সহকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সাংবাদিকতার ধারাকে সমুন্নত রাখাই হবে আমাদের মূল লক্ষ্য। ঝিকরগাছার স্থানীয় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে সত্য ও নির্ভুল তথ্য তুলে ধরতে আমাদের ক্লাব সবসময় সোচ্চার থাকবে।”
তিনি আরও বলেন, ক্লাবের সার্বিক উন্নয়ন ও সাফল্যের জন্য স্থানীয় প্রশাসন, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকতার দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে ঝিকরগাছার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সাধারণ সভায় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব আরও সক্রিয় ও পেশাদার ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
