
বিসিবি নির্বাচনের তফসিলে পরিবর্তন, সভাপতি পদে আমিনুল-তামিমের লড়াইবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনী তফসিলে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। তবে ভোটগ্রহণের তারিখে আর কোনো পরিবর্তন হয়নি। আগের ঘোষণা অনুযায়ী আগামী ৬ অক্টোবরই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ ও ফল প্রকাশ।নতুন তফসিল অনুযায়ী প্রধান ধাপগুলো২৬ সেপ্টেম্বর : চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ২৭ সেপ্টেম্বর : মনোনয়নপত্র বিতরণ২৮ সেপ্টেম্বর : মনোনয়নপত্র দাখিলের শেষ দিন২৯ সেপ্টেম্বর : যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ১ অক্টোবর : মনোনয়ন প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ৬ অক্টোবর : ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা বিকাল ৬টা : সাধারণ ফল প্রকাশসন্ধ্যা ৭টা ৩০ মিনিট : সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনরাত ৯টা : সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফল প্রকাশ সভাপতি পদে জমবে প্রতিদ্বন্দ্বিতাবিসিবি নির্বাচনে সভাপতি পদে মুখোমুখি হবেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে, এই দুজনের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। এছাড়া আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যাদের মধ্যে আছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে অভিজ্ঞ ক্রীড়া সংগঠকরাও।ভোটার তালিকায় তারকা ক্রিকেটার ও সংগঠকরাইতোমধ্যে প্রকাশিত হয়েছে ১৭৭ জন ভোটারের খসড়া তালিকা।ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ভোটার হয়েছেন আমিনুল ইসলাম।সাবেক সভাপতি ফারুক আহমেদ ভোটার হয়েছেন রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে।তামিম ইকবাল ভোটার হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে।বিসিবি মনোনীত সাবেক খেলোয়াড়দের তালিকায় আছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ এহসানুল হক, মোহাম্মদ আলী খান ও হাসিবুল হোসেন শান্ত।আরও সাবেক ক্রিকেটার ভোটার হিসেবে আছেন গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, এস এম রকিবুল হাসান ও মোহাম্মদ শফিকুল হক।বিশেষ চমক হিসেবে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে ভোটার হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।বিভাগ ও ক্লাব পর্যায়ের অন্যান্য কাউন্সিলরের মধ্যে রয়েছেন ফাহিম সিনহা (সূর্য তরুণ ক্লাব), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়াচক্র), মনজুর আলম (রেগুলার স্পোর্টিং ক্লাব) প্রমুখ। নির্বাচনী উৎসবের আবহএবারের বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট মহলে তৈরি হয়েছে ভিন্নরকম উন্মাদনা। বিশেষ করে সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবালের মুখোমুখি লড়াই নির্বাচনের মূল আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
