

নিউজ ডেস্ক
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। এ পরিষদে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন যশোর জেলার মাগুরা ইউনিয়নের পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী মোঃ আবু তাহের।
সোমবার (১৫ সেপ্টেম্বর) উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্তক্রমে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে তাকে এ পদে মনোনীত করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, আবু তাহের ছাত্রকল্যাণ পরিষদের দীর্ঘদিনের সক্রিয় কর্মী এবং শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত একজন উদ্যমী তরুণ।
নতুন দায়িত্ব পাওয়ার পর মোঃ আবু তাহের বলেন, “যশোর আমাদের ঐতিহ্যের প্রতীক। ঢাকার বুকে থাকা যশোরের প্রতিটি শিক্ষার্থী যেন একসাথে থেকে নিজেদের সমস্যার সমাধান করতে পারে—সেই লক্ষ্যেই আমি কাজ করব। শিক্ষার্থীদের আবাসন, আর্থিক সংকট কিংবা যেকোনো প্রয়োজনে পাশে থাকাই হবে আমার অঙ্গীকার।”
সংগঠনের অন্যান্য সদস্যরাও আশা প্রকাশ করেছেন, আবু তাহেরের নেতৃত্ব ও পরিশ্রমে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ আরও সুসংগঠিত হবে এবং শিক্ষার্থীদের জন্য প্রকৃত ভরসাস্থল হিসেবে কাজ করবে।
