

যশোর প্রতিনিধি:
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মঙ্গলবার (১১ নভেম্বর) নির্বাসখোলা ইউনিয়নে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন।
দিনব্যাপী এ গণসংযোগে তিনি স্থানীয় বাজার, দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন,
“জনগণ আজ পরিবর্তন চায়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধারই আমাদের মূল লক্ষ্য।”
এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে লিফলেট বিতরণে অংশ নেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।
