

ঝিকরগাছা প্রতিনিধিঃ
যশোর ঝিকরগাছা উপজেলা মাগুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামী ঘোড়দাহ্ কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় ঘোড়দাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ৩নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি আব্দুস সাত্তার।
উদ্বোধনী বক্তব্যে আব্দুস সাত্তার বলেন, “গ্রামাঞ্চলের তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। ক্রিকেটের মতো জনপ্রিয় খেলাকে ঘিরে আমাদের যুবসমাজ আরও ঐক্যবদ্ধ হবে—এটাই আমরা চাই। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “খেলার মাঠকে সক্রিয় রাখলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে। অংশগ্রহণকারী দলগুলোর প্রতি আমার শুভকামনা রইল।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন এলাকার বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে এবং কয়েকদিনব্যাপী ম্যাচগুলো চলবে।
