

যশোর প্রতিনিধি:
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর যশোর শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে উবাইদুল্লাহ হুসাইন সভাপতি নির্বাচিত হন এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন খালিদ ইবনে খলিল।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) যশোর শহরে শাখার সদস্যদের অংশগ্রহণে এক সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু'তাসিম বিল্লাহ শাহেদী।
সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত উবাইদুল্লাহ হুসাইনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
এরপর সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি উবাইদুল্লাহ হুসাইন শাখা সেক্রেটারি হিসেবে খালিদ ইবনে খলিলকে মনোনীত করেন।
সমাবেশ শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
