

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ছাকিবুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেশকাত শরীফ।
উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক এম এম আতিকুজ্জামান, মেহেদী হাসান খাজা, জাকির হোসেন ও মামুনুর রশিদ।
সভাপতি ছাকিবুজ্জামান বলেন, “ঢাকার বুকে একখণ্ড যশোর পাওয়া মানে নিজের শেকড়কে খুঁজে পাওয়া। শিক্ষার্থীদের আবাসন সংকট, আর্থিক সংকটসহ যেকোনো সমস্যায় পাশে থাকবে যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদ। ভ্রাতৃত্ব বন্ধনকে আরও শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করব।”
সাধারণ সম্পাদক মেশকাত শরীফ বলেন, “যশোর আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। আমরা সর্বদা শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকব। সংগঠনকে সুসংগঠিত করতে সবার সহযোগিতা দরকার।”
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সহ-সংগঠনিক সম্পাদক হিসেবে আছেন রাকিব উদ্দিন, আহমেদ শুভ, এনামুল হক ও তাহামিদ হক। সহ-প্রচার সম্পাদক মো. মাহফুজ আহ্ম্মদ মঈন। এছাড়া সাহিত্য, গবেষণা, একাডেমিক সহায়তা, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান, তথ্য প্রযুক্তি, ধর্ম ও নৈতিকতা এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক হয়েছেন যথাক্রমে শিহাব হোসেন, প্রিন্স মজুমদার, রাতুল হাসান, সালমান খোকা, ইউসুফ আলী, কৃষ্ণ কুমার ও কাজী পরম।
নতুন সদস্য হিসেবে কমিটিতে যুক্ত হয়েছেন আজমির, ছিদরীম রহমান, শিহাব, আবু সাঈদ, সাদিয়া আলিম বুশরা, আফরোজা আক্তার সুমি, খায়েদা খাতুন, রনক জাহান স্মৃতি, রাহানুমা সোহেলি, জাহির হাসান, সাইফুল ইসলাম বাঁধন, অন্তর চৌধুরী অভি, অনিক, মো. সৌরভ হাসান হৃদয়, তাহালিল, আমান রাফি, তানজিমুল হাসান, শেখ সাদ আহম্মেদ, ইমামুল ইসলাম, তূর্য, অর্ক, মাইদুল ইসলাম, মিশকাত জামান ও মো. মাহিম।
