By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

মুক্তকথাশিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা

Ahsan
সর্বশেষ আপডেট: September 21, 2025 8:19 pm
Ahsan
1 মিনিট পড়ুন

নিজেস্ব প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে এ কর্মসূচি কার্যকর হবে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রাবি অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন।

তিনি জানান, শাটডাউনের আওতায় থাকলেও বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা এ সিদ্ধান্তের বাইরে থাকবে। অর্থাৎ মৌলিক সেবাগুলো চলমান থাকবে, তবে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

গত কয়েক দিন ধরে পোষ্য কোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কেউ কোটা বহাল রাখার পক্ষে, আবার কেউ বাতিলের দাবি জানিয়ে আসছিলেন। এরই মধ্যে রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পোষ্য কোটার কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, “দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়েই পোষ্য কোটা চালু আছে। অথচ রাবিতে হঠাৎ করে এটি স্থগিত করা হলো। আমরা এ সিদ্ধান্তে গভীরভাবে হতাশ। তাই বাধ্য হয়েই কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছি।”

বিশ্লেষকদের আশঙ্কা, এই শাটডাউন দীর্ঘায়িত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়বে এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব ফেলবে।

Post Views: 102

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর শেখ হাসিনা ভারতে পালিয়েছিলেন, পদত্যাগ করেননি: ট্রাইব্যুনালে স্টেট ডিফেন্স আইনজীবীর দাবি
পরবর্তী খবর যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার ঐতিহাসিক সিদ্ধান্ত: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন