By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

আন্তর্জাতিক

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার ঐতিহাসিক সিদ্ধান্ত: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি।

Ahsan
সর্বশেষ আপডেট: September 21, 2025 8:34 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ডেক্স রিপোর্ট :

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। রবিবার (২১ সেপ্টেম্বর) তিন দেশ পরপর এই ঘোষণা দেয়। বিবিসি জানিয়েছে, শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর মধ্যে কানাডাই প্রথম দেশ হিসেবে এই ঘোষণা দেয়।

প্রথমে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক্স-এ পোস্ট করা বার্তায় বলেন, “কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একই সঙ্গে আমরা ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদার হতে চাই।” এর মধ্য দিয়ে জি-৭ এর ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলো কানাডা।

কানাডার পরপরই ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা আসে অস্ট্রেলিয়া থেকে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, “অস্ট্রেলিয়া কানাডার পদক্ষেপ অনুসরণ করছে। এটি কানাডা ও ব্রিটেনের সঙ্গে আমাদের একটি যৌথ উদ্যোগ, যা দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রচেষ্টা।”

সবশেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতি চলমান। একটি নিরাপদ ইসরায়েল ও কার্যকর ফিলিস্তিন – বর্তমানে আমাদের কাছে কোনোটিই নেই। তাই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সময় এসে গেছে। আজ আমি ঘোষণা করছি, যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।”

আন্তর্জাতিক অঙ্গনে এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমা বিশ্বে দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রতি একপাক্ষিক সমর্থনের সমালোচনা থাকলেও কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের এই যৌথ অবস্থানকে অনেকেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাময় নতুন ধাপ হিসেবে দেখছেন।

পর্যবেক্ষকরা বলছেন, এই ঘোষণা শুধু ফিলিস্তিনের কূটনৈতিক অবস্থানকেই শক্তিশালী করবে না, বরং ভবিষ্যতে আরও দেশকে একই পথে হাঁটার জন্য উৎসাহিত করতে পারে।

Post Views: 99

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা
পরবর্তী খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের পাঠকক্ষে বসছে এসি: ডাকসু জিএস
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন