By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

মৃত্যু

যশোরে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, পিতা গুরুতর আহত।

Ahsan
সর্বশেষ আপডেট: October 9, 2025 3:37 pm
Ahsan
1 মিনিট পড়ুন

নিজেস্ব প্রতিনিধি :

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মোঃ চঞ্চল গাজী (২৮) নামে এক যুবক নিহত ও তার পিতা মোঃ মধু গাজী (৫২) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতিয়া গ্রামের ইসরাইল ডাক্তারের বাড়ির সামনে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে মোঃ চঞ্চল গাজী ও তার পিতা মধু গাজীর সঙ্গে প্রতিবেশী মোঃ রবিউল (৩৫), মোঃ বিল্লাল হোসেন (৪০), মোঃ মাহিম (২৫) ও মোঃ সাদ্দাম (৪৫)-এর কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে চঞ্চল ও মধু গাজীকে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল প্রায় ১১টা ৩০ মিনিটে চঞ্চল গাজী মারা যান। বর্তমানে আহত মধু গাজী ও অভিযুক্ত রবিউল ইসলাম একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোতয়ালী মডেল থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, ঘটনাটি পূর্ব শত্রুতাজনিত বিরোধের জের ধরে ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে টহল জোরদার করেছে।

Post Views: 130

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর গ্রামীণ পরিবেশে চলছে জামায়াত ইসলামীর নির্বাচনী গণসংযোগ।
পরবর্তী খবর নোয়াখালীতে মহিলা জামায়াতের বৈঠকে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন