
মোঃ আল আমিন খান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
১৯ নভেম্বর — আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব শুক্রবার বিকাল ৪টায় ঝিনাইদহ সদরের ১৪ নং ঘোড়শাল ইউনিয়নের নারিকেলবাড়িয়া বাজারে গণসংযোগ করেছেন।
এ সময় বাজারের দোকানপাট, পথচারী ও স্থানীয় জনতার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। উন্নয়ন, স্বচ্ছতা ও জনগণের অধিকার রক্ষার প্রতিশ্রুতি তুলে ধরে ভোট প্রার্থনা করেন মাওলানা আবু তালিব।
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি আব্দুল জলিল, ঘোড়শাল ইউনিয়নের আমীর আকরামসহ ইউনিয়নের বিভিন্ন শাখা ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নেতারা বলেন, জনগণের আস্থা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়তে জামায়াতে ইসলামী কাজ করছে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে এলাকাবাসীর সমর্থন কামনা করেন তারা।
গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।


