
স্টাফ রিপোর্টারঃ
যশোরের চৌগাছা উপজেলার বুড়িন্দীয়া বাজারে অবস্থিত বুড়িন্দীয়া গণগ্রন্থাগার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ২০২৫) বেলা ৩টায় গ্রন্থাগার প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয়ভাবে মানবিক উদ্যোগ হিসেবে পরিচিত এই গ্রন্থাগারের পক্ষ থেকে দরিদ্র ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। শীত বাড়ার সঙ্গে সঙ্গে আরও বৃহত্তর পরিসরে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী এবং গ্রন্থাগার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বুড়িন্দীয়া গণগ্রন্থাগারের এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে।


