By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

সংঘর্ষ

চৌগাছায় সাবেক কাউন্সিলরের ওপর বর্বরোচিত হামলা, উত্তেজনা চরমে।

Ahsan
সর্বশেষ আপডেট: February 16, 2026 7:41 pm
Ahsan
1 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক | চৌগাছা

যশোরের চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কুঠিবাড়ি মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে শাহিনুর রহমান শাহিনের ওপর হামলা চালায়। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তার মাথায় গুরুতর জখম হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে একই সন্ত্রাসী গোষ্ঠী ছুটিপুর বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বলে অভিযোগ উঠেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মধ্যে চরম ভীতি বিরাজ করছে।

ঘটনার পর স্থানীয়রা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দ্রুত জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় জড়িতদের কাউকে আটক করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

Post Views: 121

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, স্বজনদের ভুল চিকিৎসার অভিযোগ
পরবর্তী খবর জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন