By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

জাতীয়

ঝিকরগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ।

Ahsan
সর্বশেষ আপডেট: February 21, 2026 11:54 am
Ahsan
1 মিনিট পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা পরিষদের নবনির্মিত ভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, সংসদ সদস্য, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা)। সভাপতিত্ব করেন রাণী খাতুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ঝিকরগাছা উপজেলা পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা পেয়েছি মাতৃভাষা বাংলার স্বীকৃতি। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল চর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইউএনও রাণী খাতুন বলেন, একুশ মানে আত্মত্যাগ, একুশ মানে চেতনা। ভাষা শহীদদের স্মরণে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

Post Views: 83

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর শার্শায় নবনির্বাচিত এমপি মাওলানা আজীজুর রহমানকে গণসংবর্ধনা।
পরবর্তী খবর যশোর-২ আসনের নবনির্বাচিত এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদকে গণসংবর্ধনা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন