
পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নের নারায়নপুর গ্রামে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। রবিবার ভোর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ভোরের দিকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে।


