By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

স্বাধীনতার পর প্রথমবার যশোর-২ আসনে একসাথে দুই এমপি।

Ahsan
সর্বশেষ আপডেট: April 20, 2026 12:55 pm
Ahsan
2 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা নিয়ে গঠিত যশোর-২ সংসদীয় আসনে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো একসাথে দুইজন সংসদ সদস্য পেয়েছে এলাকাবাসী। এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটিকে এ আসনের জন্য একটি ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-2 আসন থেকে বিপুল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয় অর্জন করেন। নির্বাচনের পর থেকেই এলাকায় উন্নয়ন, জনস্বার্থ ও রাজনৈতিক নানা বিষয়ে তার ভূমিকা নিয়ে আলোচনা চলছে।

অন্যদিকে একই আসনে নির্বাচনে অংশ নিয়েও জয়লাভ করতে পারেননি সাবিরা সুলতানা মুন্নী। তবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় অবস্থান ও দলীয় বিবেচনায় পরবর্তীতে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে স্থান পান তিনি। এতে পরাজয়ের পরও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয় তার।

ফলে বর্তমানে যশোর-২ আসনের জনগণ একদিকে সরাসরি নির্বাচিত একজন সংসদ সদস্য, অন্যদিকে সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্য—মোট দুইজন এমপি পেয়েছেন। স্বাধীনতার পর এ ধরনের পরিস্থিতি এই প্রথমবার ঘটেছে বলে স্থানীয়দের অনেকে মনে করছেন।

এদিকে একসাথে দুইজন সংসদ সদস্য পাওয়ায় ঝিকরগাছা ও চৌগাছার উন্নয়ন কর্মকাণ্ড, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনদাবি বাস্তবায়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সচেতন মহল। স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক ভিন্নতা ভুলে উভয় জনপ্রতিনিধি এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করবেন।

Post Views: 142

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর বর্তমান গ্যাস মজুতেই ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানি মন্ত্রী
পরবর্তী খবর বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন খুলনা বিভাগে দুই নেত্রী।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন