By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

স্বাস্থ্য

ঝিকরগাছা উপজেলা হাসপাতালে সেবার মানোন্নয়নে একাধিক সিদ্ধান্ত, দালালমুক্ত পরিবেশ গড়ার আহ্বান।

Ahsan
সর্বশেষ আপডেট: July 5, 2026 7:14 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং হাসপাতালকে দালালমুক্ত রাখতে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর-২ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। সভা পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদ।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি আবুল কালাম আজাদ, স্যানিটারি ইনস্পেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন, কামরুজ্জামানসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

সমন্বয় সভায় হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবহার নিশ্চিত করা, দালালচক্র নিয়ন্ত্রণে হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন, রোগীদের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানবিক ও ভদ্র আচরণ নিশ্চিত করা, জনস্বাস্থ্যসেবা আরও কার্যকর করা এবং দ্রুত সমস্যা সমাধানে একটি টেকনিক্যাল সাপোর্ট টিম গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এসব প্রস্তাবের প্রতি উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে সমর্থন জানান।

সভার আগে সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে মতামত গ্রহণ করেন। রোগীরা হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করলে ভবিষ্যতেও সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

Post Views: 110

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে গণশুনানি, জনগণের পাশে থাকার অঙ্গীকার এমপি মুন্নির।
পরবর্তী খবর হালান্ডের জোড়া গোলে কাঁদল ব্রাজিল, বিশ্বকাপে নতুন ইতিহাস নরওয়ের।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন