By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

আন্তর্জাতিকখেলাধুলা

হালান্ডের জোড়া গোলে কাঁদল ব্রাজিল, বিশ্বকাপে নতুন ইতিহাস নরওয়ের।

Ahsan
সর্বশেষ আপডেট: July 6, 2026 6:26 am
Ahsan
2 মিনিট পড়ুন

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত থাকার ইতিহাস আরও দীর্ঘ করল নরওয়ে। আর্লিং হালান্ডের দুর্দান্ত জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইউরোপের দলটি। অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ শিরোপার স্বপ্ন শেষ ষোলোর মঞ্চেই থেমে গেল সেলেসাওদের।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে নরওয়ে। ম্যাচের তৃতীয় মিনিটে প্যাট্রিক বার্গ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল।

১১তম মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় ব্রাজিল। মাথিয়াস কুনিয়াকে বক্সে ফাউল করার ঘটনায় রিপ্লে দেখে স্পটকিকের নির্দেশ দেন রেফারি। তবে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারেস। তার নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড।

দ্বিতীয়ার্ধে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ চালায়। ম্যাচে গতি আনতে এন্ডরিককে মাঠে নামান আনচেলত্তি। বদলি হিসেবে নেমেই গোলের সহজ সুযোগ পেলেও নিল্যান্ডকে পরাস্ত করতে ব্যর্থ হন তরুণ এই ফরোয়ার্ড।

এরপর ৭৯তম মিনিটে ম্যাচের জট খুলে দেন আর্লিং হালান্ড। আন্দ্রেয়াস শেলদেরুপের নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে ব্রাজিলের জালে বল জড়ান নরওয়ের এই তারকা স্ট্রাইকার।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় ব্রাজিল। এন্ডরিকের শট ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন ক্রিস্টোফার আজের। তবে নিল্যান্ডের অসাধারণ সেভে বেঁচে যায় নরওয়ে। কাসেমিরোও একটি সহজ সুযোগ নষ্ট করেন।

নির্ধারিত সময়ের ৯০তম মিনিটে আবারও আঘাত হানেন হালান্ড। বক্সের বাইরে থেকে তার শক্তিশালী বাঁ পায়ের শট আলিসন বেকারকে পরাস্ত করে জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

যোগ করা সময়ে কাসেমিরোকে ফাউল করলে দ্বিতীয়বারের মতো পেনাল্টি পায় ব্রাজিল। এবার স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি নেইমার। তবে তার সেই গোল শুধু ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।

এই জয়ের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। একই সঙ্গে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডও অক্ষুণ্ন রেখেছে তারা। অন্যদিকে টানা ষষ্ঠ বিশ্বকাপে ইউরোপের দলের কাছে নকআউট পর্বে হেরে বিদায় নিল ব্রাজিল।

Post Views: 96

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছা উপজেলা হাসপাতালে সেবার মানোন্নয়নে একাধিক সিদ্ধান্ত, দালালমুক্ত পরিবেশ গড়ার আহ্বান।
পরবর্তী খবর প্রেসক্লাব যশোরকে দুইটি এসি উপহার দিলেন এমপি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন