By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

ভাইরাল ভিডিও ইস্যুতে গাজী নজরুলকে ‘আরও দুই বিয়ে’ করার পরামর্শ আফসারীর।

Ahsan
সর্বশেষ আপডেট: July 21, 2026 8:27 pm
Ahsan

ডেস্ক রিপোর্ট:

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। একই সঙ্গে তিনি বলেন, গাজী নজরুল চাইলে আরও দুটি বিয়ে করতে পারেন, কারণ ইসলামে একাধিক বিয়ের অনুমতি রয়েছে।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় রফিক উল্লাহ আফসারী বলেন, স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে কাউকে হেয় করা অনুচিত। তিনি বলেন, বিবাহ একটি পবিত্র সম্পর্ক এবং এটি আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর পক্ষ থেকে মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ বিধান।
বক্তব্যের শুরুতে তিনি হজরত উমর (রা.), হজরত আবু বকর (রা.)সহ সাহাবিদের বৈবাহিক জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরে বলেন, ইসলামে দাম্পত্য জীবনে ভালোবাসা, আন্তরিকতা ও পারস্পরিক সম্পর্ককে স্বাভাবিক ও সম্মানজনক হিসেবে দেখা হয়েছে।


গাজী নজরুল ইসলামকে উদ্দেশ করে আফসারী বলেন, “গাজী নজরুল ইসলাম ভাই সাতক্ষীরা শহরের সম্মানিত এমপি। তাদের স্বামী-স্ত্রীর ভিডিও ভাইরাল করে কী লাভ হলো?”
মিডিয়ার সমালোচনা করে তিনি দাবি করেন, বিষয়টি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি বড় কোনো অপরাধ। তাঁর ভাষ্য, বিবাহিত জীবনের ব্যক্তিগত মুহূর্ত জনসমক্ষে ছড়িয়ে দেওয়া সমাজে নেতিবাচক প্রভাব ফেলে এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি অন্যরাও বিব্রত হন।
একপর্যায়ে তিনি বলেন, “আমার মতে গাজী নজরুল ইসলাম ভাই আরও দুইটা বিয়ে করতে পারেন। হালাল জিনিসে লজ্জার কিছু নেই।” পাশাপাশি যারা ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিচ্ছেন, তাদের একদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ভিডিওবার্তার শেষদিকে গাজী নজরুল ইসলামের জন্য দোয়া করে আফসারী বলেন, আল্লাহ যেন তাঁর ভুলত্রুটি ক্ষমা করেন, উত্তম জীবন দান করেন এবং তাঁর পরিবারকে সম্মানিত রাখেন।


প্রসঙ্গত, গত সোমবার (২০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে ভিডিওটির সত্যতা, প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট নারীর পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া এ বিষয়ে গাজী নজরুল ইসলাম বা জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক কোনো বক্তব্যও প্রকাশ্যে আসেনি।

Post Views: 50

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ভাইরাল অন্তরঙ্গ ভিডিও নিয়ে আলোচনায় জামায়াত এমপি গাজী নজরুল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের।
পরবর্তী খবর শুধু গাজী নজরুল নন, পাঁচ মাসেই বিতর্কে জামায়াতের ছয় এমপি।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন