By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

খেলাধুলা

খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে: এমপি ডা. ফরিদ।

Ahsan
সর্বশেষ আপডেট: July 23, 2026 8:25 pm
Ahsan

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

যুব সমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টায় ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের পাল্লা গ্রামের খেলার মাঠ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় স্থানীয় যুবকদের সঙ্গে মতবিনিময় করে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “একটি সুস্থ ও শক্তিশালী জাতি গঠনে তরুণদের মাঠমুখী করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বাড়ায় না, এটি যুব সমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। তাই প্রতিটি এলাকায় ক্রীড়াচর্চার সুযোগ সৃষ্টি করা সময়ের দাবি।”

তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করতে তিনি স্থানীয় খেলোয়াড়দের হাতে নগদ অর্থ ও ফুটবল তুলে দেন। এ সময় উপস্থিত যুবকদের উদ্দেশে তিনি নিয়মিত খেলাধুলা, শিক্ষা এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাজানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়রা জানান, জনপ্রতিনিধির এমন উদ্যোগ যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং এলাকায় সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Post Views: 73

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল।
পরবর্তী খবর গণসংযোগে মানুষের দুয়ারে এমপি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, উন্নয়ন প্রতিশ্রুতির সঙ্গে ক্রীড়া সামগ্রী বিতরণ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন