
ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আমির হোসেন মেনা (মেনা মেম্বার) মৃত্যুবরণ করেছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ৭টার দিকে স্ট্রোকজনিত কারণে ভোর ৩ টায় অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। তবে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুর পৌছালে তার মৃত্যু হয়।
আমির হোসেন মেনার মৃত্যুতে মাগুরা ইউনিয়নসহ ঝিকরগাছার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


