By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

খেলাধুলা

রুদ্ধশ্বাস লড়াই শেষে টাইব্রেকারে জয়, সেমিফাইনালে ঝিকরগাছা সদর।

Ahsan
সর্বশেষ আপডেট: August 21, 2026 8:54 pm
Ahsan

ঝিকরগাছা প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ১২ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হাজিরবাগ ইউনিয়ন ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় হাজিরবাগ ইউনিয়ন ও ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ। বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে ঝিকরগাছা সদর ইউনিয়নের ৭ নম্বর জার্সিধারী হৃদয় হোসেন গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। ম্যাচের শেষ মুহূর্তে হাজিরবাগ ইউনিয়নের ৭ নম্বর জার্সিধারী রিজভী দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান। নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হলে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।

টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪-১ গোলের ব্যবধানে জয় তুলে নেয় ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ। ফলে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

ম্যাচে অসাধারণ নৈপুণ্যের জন্য ঝিকরগাছা সদর ইউনিয়নের হৃদয় হোসেন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এদিন সেরা দর্শক নির্বাচিত হন রিপন হোসেন।

ম্যাচ পরিচালনা করেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন। তাকে সহযোগিতা করেন আল ইমরান শান্ত, মিজানুর রহমান ও বশির আহমেদ। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন আবু হাসান। ধারাভাষ্য দেন মঈন উদ্দিন বাবু ও শামিম কবির রনি।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি ও জুলাই আন্দোলনে শহীদ ইমতিয়াজ আহমেদের পিতা নওশের আলী, বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সামছুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামসহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক দর্শক ম্যাচটি উপভোগ করেন।

ম্যাচ শেষে সাবেক খেলোয়াড় শাহাদাৎ হোসেন ও আখতারুল ইসলাম রিপন বলেন, দুই দলই আক্রমণাত্মক ও দর্শকনন্দিত ফুটবল উপহার দিয়েছে। পুরো ম্যাচজুড়েই ছিল তুমুল উত্তেজনা, যা দর্শকদের মুগ্ধ করেছে।

টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আগামী শুক্রবার গঙ্গানন্দপুর ইউনিয়ন ফুটবল একাদশের মুখোমুখি হবে শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

Post Views: 58

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় জীবিত মানুষকে ভোটার তালিকায় ‘মৃত’ দেখিয়ে নাম কর্তন, এলাকায় চাঞ্চল্য।
পরবর্তী খবর ফুলের রাজ্য গদখালীতে রেলের গতি ফেরাতে দুই এমপি, পরিদর্শনে রেলওয়ে।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন