
ডেক্স রিপোর্ট :
সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, দমন-পীড়ন, হত্যা ও গুমের ঘটনা চলমান রয়েছে। তবুও দেশের স্বার্থে ও জনগণের পক্ষে কিছু সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি জামায়াত কর্মী আবুবকর সিদ্দিক ফিরোজ কে নিয় চুরির অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরে চেতনা নিউজ ২৪ এর সম্পাদককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আরেক জামায়াত কর্মী কবির বিন সামাদের উপর।
ভুক্তভোগী চেতনা নিউজ ২৪ এর সম্পাদক জানান, সংবাদ প্রকাশের পর কবির বিন সামাদ নামে এক ব্যক্তি (মোবাইল নং – 01732-906768) তাকে ফোন করে আবুবকর সিদ্দিক ফিরোজ এর বিষয়ে কথা বলার জন্য চাপ প্রয়োগ করেন। সম্পাদক বলেন আমাদের কাছে সকল ডকুমেন্ট আছে সত্যতা যাচাই করেই আমরা নিউজ করেছি। পরবর্তীতে সম্পাদক কবিরের সাথে এই বিষয়ে আর কথা বলতে না চাইলে অকথ্য ভাষায় গালাগালি করে বলেন তোর সাংবাদিকতা আমি ছুটাচ্ছি। পরবর্তীতে মেসেজ দেয় – সময় মতো শিখিয়ে দিবানে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়।
এ বিষয়ে চেতনা নিউজ ২৪ এর সম্পাদক বলেন, “পেশাগত দায়িত্ব পালন করাই আমাদের অপরাধ। দুর্নীতির খবর প্রকাশ করলেই যদি সাংবাদিকদের এভাবে হত্যার হুমকি দেওয়া হয়, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একটি স্বাধীন গণতান্ত্রিক সমাজে সাংবাদিকদের ওপর এ ধরনের হুমকি মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য একটি গুরুতর অশনি সংকেত।
অনুসন্ধানে উঠে এসেছে হুমকি দাতা কবির যশোর জেলা ঝিকরগাছা উপজেলা গঙ্গানন্দপুর ইউনিয়নে নবগ্রামের সামাদ হোসেনের সন্তান। জানাযায় কবির জামায়াত ইসলামীর ছায়াতলে থেকে হাতিয়ে নিচ্ছে নিজের সকল কাজ ও অনৈতিক ভাবে গড়ে তুলেছে লক্ষ লক্ষ টাকার পাহাড়।


