By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

আদর্শ সমাজ গড়তে দক্ষ কর্মী তৈরির বিকল্প নেই— এমপি গাজী এনামুল হক।

Ahsan
সর্বশেষ আপডেট: July 18, 2026 7:26 pm
Ahsan

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক মানোন্নয়ন এবং দায়িত্বশীল কর্মী তৈরির লক্ষ্যে যশোরের মনিরামপুর উপজেলার বাগডোব দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী শিক্ষা সভা (টি.এস.) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত এ কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক (এমপি)।

ইউনিয়ন আমীর মাওলানা দেলওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. আরশাদুল আলম, মনিরামপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক এবং উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার মোজাহার আলী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, একটি আদর্শ সমাজ বিনির্মাণে আদর্শবান কর্মীর বিকল্প নেই। কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের চরিত্র গঠন করে মানুষের কল্যাণে কাজ করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা, সততা ও জনসম্পৃক্ততার মাধ্যমে ইসলামী আন্দোলনের দাওয়াত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথিরা বলেন, একজন কর্মীকে কেবল সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকলেই চলবে না; ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনেও ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। নিয়মিত সাংগঠনিক শিক্ষা, আত্মসমালোচনা ও দায়িত্বশীলতার মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, রুকন, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Post Views: 73

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর কায়েমকোলা বাজারের মান্নান ট্রেডার্সের ৪০ বস্তা টিএসপি সার চৌগাছায় জব্দ করলো ভ্রাম্যমাণ আদালত।
পরবর্তী খবর “চৌগাছায় মাতৃস্বাস্থ্যসেবায় যুগান্তকারী সিদ্ধান্ত, ২৭ জুলাই থেকে ২৪ ঘণ্টা সিজারিয়ান সেবা”
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন