By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

খেলা

আফগানিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ।

Ahsan
সর্বশেষ আপডেট: September 28, 2025 6:35 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ডেক্স রিপোর্ট :

আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে স্কোয়াডে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক লিটন দাসের। তার পরিবর্তে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। এদিকে দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক।

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে সাইড স্ট্রেইনের চোট পান লিটন। প্রথমে গুরুতর মনে না হলেও এমআরআই স্ক্যানে ধরা পড়ে তার বাম পাশের অ্যাবডোমিনাল মাংসপেশীতে গ্রেড-১ স্ট্রেইন। ফলে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। একই কারণে আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন সৌম্য সরকার। এনসিএল টি-টোয়েন্টিতে খুলনার হয়ে দুই ম্যাচে ধারাবাহিকভাবে ব্যাট হাতে ঝলক দেখান তিনি। রাজশাহীর বিপক্ষে খেলেন ৩৪ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস, আর ঢাকা মেট্রোর বিপক্ষে করেন ৩৩ বলে ৪৫। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ফিরলেন জাতীয় দলে।

আগামী ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর হবে ওয়ানডে সিরিজ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড বনাম আফগানিস্তান

জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুউদ্দিন।

Post Views: 108

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর তামিম রাজ্জাক সহ বিসিবি নির্বাচনের মনোনয়ন কিনলেন যারা
পরবর্তী খবর আগামী বছর হজে খরচ কমছে, তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা হতে যাচ্ছে।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন