By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

আসন্ন জাতীয় নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মফিকুল হাসান তৃপ্তির।

Ahsan
সর্বশেষ আপডেট: October 25, 2025 7:40 pm
Ahsan
2 মিনিট পড়ুন

যশোরের শার্শা প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি জনগণের কাছে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা পৌঁছে দিতে মাঠে নেমেছেন। শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী তিনি শার্শা থানার ২ নং লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা, মান্দারতলা ও বহিলাপোতা এলাকায় একাধিক উঠান বৈঠকে অংশ নেন।

তৃপ্তি সাহেব বলেন,

“দেশের উন্নয়নের ধারাকে শক্তিশালী ও টেকসই করতে এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

তিনি অভিযোগ করেন, একটি মৌলবাদী দল নির্বাচনী প্রক্রিয়ায় ছলনা ও বিভ্রান্তি ছড়াচ্ছে, যা গণতন্ত্রের জন্য বড় হুমকি। তিনি জনগণকে এসব ষড়যন্ত্র থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

তৃপ্তি সাহেব আরও বলেন,

“শ্রমিক অধিকার, যুবসমাজের কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, আধুনিক কৃষি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা—এসবই দেশের প্রকৃত অগ্রগতির মূল ভিত্তি।”

তিনি জোর দিয়ে বলেন,

“আসন্ন নির্বাচন গণতান্ত্রিক আন্দোলন সফল করার প্রধান হাতিয়ার। ১৭ বছরের স্বৈরাচারের শৃঙ্খল ভেঙে জনগণ এবার তাদের ন্যায্য ভোটের মাধ্যমে পরিবর্তনের বার্তা দেবে।”

তৃপ্তি সাহেব আরও আশাবাদ ব্যক্ত করেন যে, শার্শার জনগণ শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বাগআচরা ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, কাইবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

তৃপ্তি সাহেবের এসব বৈঠকে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত থেকে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি সম্পর্কে ধারণা নেন এবং বিএনপির আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধার প্রচেষ্টায় একাত্মতা প্রকাশ করেন।

Post Views: 111

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ভোট কেন্দ্র স্বেচ্ছাসেবক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
পরবর্তী খবর পানিসারায় বিএনপির উঠান বৈঠকে সাবিরা নাজমুল মুন্নি: “তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হতে হবে”
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন