By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

“ইউপি চেয়ারম্যান নাকি ভাইস চেয়ারম্যান?” প্রার্থী হচ্ছেন-মাওলানা আব্দুল আলিম।

Ahsan
সর্বশেষ আপডেট: May 11, 2026 9:11 pm
Ahsan
2 মিনিট পড়ুন

স্টাফ রিপোর্টার:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলায় জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন ঘিরে দেখা দিয়েছে ব্যাপক আলোচনা ও নাটকীয়তা। বিশেষ করে উপজেলা আমির মাওলানা আব্দুল আলিমকে ঘিরে দলটির একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি করেছে নানা প্রশ্ন।

দলীয় সূত্রে জানা যায়, বছরের শুরুতে মাওলানা আব্দুল আলিমকে ঝিকরগাছা উপজেলার ৬ নম্বর ঝিকরগাছা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করা হয়। এ ঘোষণার পর ইউনিয়নজুড়ে তার পক্ষে প্রচারণাও শুরু হয়।

তবে কিছুদিন যেতে না যেতেই নতুন মোড় নেয় পরিস্থিতি। গত ১৬ মার্চ ২০২৬ তারিখে ঘোষণা দেওয়া হয়, আব্দুল আলিমকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। অথচ এর আগে থেকেই ওই পদে উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন আর রশীদকে প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছিল বলে জানা যায়। ফলে একই পদে নতুন করে আব্দুল আলিমের নাম ঘোষণা দলীয় নেতাকর্মীদের মধ্যেও সৃষ্টি করে মিশ্র প্রতিক্রিয়া।

নাটকীয়তার এখানেই শেষ হয়নি। দুই মাস পূর্ণ হওয়ার আগেই আবারও পরিবর্তন আসে সিদ্ধান্তে। ১০ মে ২০২৬ বিকাল ৫টায় আল হেলাল ট্রাস্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে জেলা আমির অধ্যাপক গোলাম রসুল আনুষ্ঠানিকভাবে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানে পুনরায় ঝিকরগাছা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় মাওলানা আব্দুল আলিমের নাম।

একই ব্যক্তিকে অল্প সময়ের ব্যবধানে কখনো ইউনিয়ন চেয়ারম্যান, আবার কখনো উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ায় স্থানীয় রাজনৈতিক মহলে দেখা দিয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন— শেষ পর্যন্ত আব্দুল আলিম কোন পদে নির্বাচন করবেন? আবার কেউ কেউ এটিকে দলীয় কৌশল বলেও মন্তব্য করছেন।

এ বিষয়ে দলীয়ভাবে এখনো চূড়ান্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

Post Views: 122

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছায় তরুণদের কাছে কুরআনের বার্তা পৌঁছে দিতে ছাত্রশিবিরের বিশেষ উদ্যোগ।
পরবর্তী খবর নারী কর্মীর সঙ্গে ‘ঘনিষ্ঠতার চেষ্টা’,জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণার পর সামনে এলো পুরোনো অভিযোগ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন