By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দুর্নীতি

ইমামের ভাতা নিজের নামে, বিপাকে জামায়াত নেতা।

Ahsan
সর্বশেষ আপডেট: April 27, 2026 9:57 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিউজ ডেক্স :

রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ পলিখিয়ার জামে মসজিদে সরকার ঘোষিত ইমাম ভাতা নিজ নামে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মসজিদ কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী ইমাম মাওলানা মিজানুর রহমানের নাম সরকারি ভাতা প্রকল্পে পাঠানো হলেও পরে তালিকায় তার নাম বাদ পড়ে যায়। অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সেক্রেটারি নয়ন মিয়া জালিয়াতির মাধ্যমে নিজের নাম অন্তর্ভুক্ত করে ভাতার টাকা গ্রহণ করেন।

এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিক গত ২৯ মার্চ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

তিনি বলেন, সরকার থেকে ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের তালিকা চাওয়া হলে আমরা যথাযথ তালিকা দিয়েছিলাম। পরে দেখি প্রকৃত ইমামের নাম বাদ দিয়ে অন্য একজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।

মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই আমি এখানে ইমামতি করছি। অথচ আমাকে বাদ দিয়ে অন্যজনের নাম দেওয়া হয়েছে। আমি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি।

অভিযোগ অস্বীকার করে নয়ন মিয়া বলেন, মসজিদে স্থায়ী পেশ ইমাম না থাকায় স্থানীয় লোকজনের সিদ্ধান্তে তার নাম দেওয়া হয়েছে।

এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, অভিযোগটি জনপ্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : Dhaka post

Post Views: 123

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোরে চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, ৫০০ শয্যার হাসপাতাল।
পরবর্তী খবর অধিবেশন চলাকালে অসুস্থ বিরোধী এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন