
নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে ঝিকরগাছাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সাউন্ড ও ডেকোরেশন ব্যবসায়ী মোঃ মাহাবুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল-আযহা। এই পবিত্র উৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক— এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। একে অপরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়।”
মাহাবুর রহমান দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় জীবন কামনা করেন। পাশাপাশি তিনি ঝিকরগাছাবাসীর সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রত্যাশা করেন।


