
যশোর প্রতিনিধি :
পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে ঝিকরগাছা পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঝিকরগাছা পৌর মেয়র পদপ্রার্থী অধ্যাপক হারুন আর-রশীদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল-আযহা আমাদের ত্যাগ, সাম্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের আনন্দ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক। ধনী-গরিব নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সেই প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় অধ্যাপক হারুন আর-রশীদ ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণে সবাইকে মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, অধ্যাপক হারুন আর-রশীদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিকরগাছা উপজেলার নায়েবে আমির এবং গাজির দরগাহ ফাজেল মাদ্রাসার ইংরেজি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।


