By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

“ঐচ্ছিক তহবিলের তালিকায় এমপি বাচ্চুর মেয়ের নাম, সমালোচনার মুখে দিলেন ব্যাখ্যা”

Ahsan
সর্বশেষ আপডেট: June 27, 2026 10:27 pm
Ahsan
3 মিনিট পড়ুন

নিউজ ডেস্ক :

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদান মঞ্জুরির তালিকায় তাঁর মেয়ের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে জারি করা অনুদান মঞ্জুরির একটি তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ওঠে।

সংসদ সচিবালয়ের অর্থ শাখা-২ থেকে জারি করা চিঠিতে ২০২৫-২০২৬ অর্থবছরের ঐচ্ছিক তহবিল থেকে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বিভিন্ন ব্যক্তির অনুকূলে অনুদান মঞ্জুরির তথ্য উল্লেখ করা হয়। ভাইরাল হওয়া তালিকায় দেখা যায়, নড়াইল সদর উপজেলার হবোখালী ইউনিয়নের হবোখালী গ্রামের ফাইজা (পিতা: মোঃ বাচ্চু) ১ নম্বরে এবং ফাইজা (পিতা: মোঃ আতাউর) ৮ নম্বরে ১০ হাজার টাকা করে অনুদানপ্রাপ্তদের তালিকায় রয়েছেন। তালিকায় দ্বিতীয় নামটি সংসদ সদস্যের মেয়ের বলে নিশ্চিত করা হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু নিজের বক্তব্য তুলে ধরেছেন। তিনি বলেন, একজন সংসদ সদস্য জনকল্যাণমূলক কাজের জন্য প্রতি অর্থবছরে ঐচ্ছিক তহবিল থেকে অনুদান পান। তিনি শপথ নেওয়ার পর থেকে এ পর্যন্ত নড়াইল-২ আসনের জন্য মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ পেয়েছেন।

সংসদ সদস্যের দাবি, তিনি এলাকায় ব্যস্ত থাকায় তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) তালিকা তৈরির দায়িত্ব পালন করেন। পিএস তাঁকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে নামের তালিকা ও ডিও (ডেমি-অফিসিয়াল) জমা দিতে হবে। তখন তিনি সব ইউনিয়ন থেকে উপকারভোগীদের নাম সংগ্রহ করে তালিকা জমা দেওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, পরে তাঁর পিএস জানায়, অফিস থেকে আপাতত কিছু পরিচিত নাম দিয়ে তালিকা জমা দিতে বলা হয়েছে, পরে প্রকৃত উপকারভোগীদের তালিকা অনুযায়ী অনুদান বিতরণ করা যাবে। তিনি দাবি করেন, স্বাক্ষর করা প্যাডে তালিকা জমা দেওয়া হলেও সেখানে কার কার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, তা দেখার সুযোগ তাঁর হয়নি। এমনকি এখনো তিনি অনুদানের অর্থ হাতে পাননি বলেও জানান।

এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, টাকা হাতে পাওয়ার পর প্রকৃত উপকারভোগীদের তালিকা অনুযায়ী অনুদান বিতরণ করা হবে এবং অর্থবছর শেষে অন্যান্য অনুদানের মতো সেই তালিকাও জনসমক্ষে প্রকাশ পাবে। তিনি জানান, সদর উপজেলার ১০ জনের জন্য ৮০ হাজার টাকা এবং লোহাগড়া উপজেলার ১১ জনের জন্য ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নতুন তালিকা পাঠিয়ে সেই তালিকা অনুযায়ী অনুদান বিতরণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, অনুদানের প্রাথমিক তালিকায় সংসদ সদস্যের মেয়ের নাম অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বজনপ্রীতির অভিযোগ তুলে অনেকেই প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে সংসদ সদস্য দাবি করেছেন, এটি অনিচ্ছাকৃতভাবে তালিকাভুক্ত হয়েছে এবং প্রকৃত উপকারভোগীদের কাছেই অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হবে।

Post Views: 71

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর মানুষের দুঃসময়ে পাশে থাকার বার্তা, অসুস্থ ব্যক্তির পাশে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আরিফুর রহমান কল্লোল।
পরবর্তী খবর ঐচ্ছিক তহবিল বিতর্কের জেরে এমপি আতাউর রহমান বাচ্চুর পিএস বরখাস্ত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন