
কালীগঞ্জ প্রতিনিধি :
ঝিনাইদহ-৪ আসনের ৮ নং মালিয়াট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান। আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ জামায়াতের থানা শাখার যুব বিভাগের সেক্রেটারি আব্দুল জলিল, ৮ নং মালিয়াট ইউনিয়নের আমীর আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজের অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত আরও প্রসারিত হবে।
অনুষ্ঠান শেষে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


