
কেশবপুর (যশোর) প্রতিনিধি;
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৬ মে ২০২৬) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলার মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ রেহেনেওয়াজসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম, রোগীদের চিকিৎসার মান উন্নয়ন, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রোগীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।


