
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
ঝিকরগাছা উপজেলার ১ নং গঙ্গানন্দপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৮ নং ওয়ার্ড গঙ্গানন্দপুরে নির্বাচনী ভোটকেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নং ওয়ার্ড তদারকি দায়িত্বশীল মাওলানা শাহানুর রহমানের সঞ্চালনায় এবং ওয়ার্ড কর্মী ডা. জাকির হোসেনের কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহাবুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, সেক্রেটারি ফিরোজ বিন রেজাউল, ইউনিয়ন নির্বাচনী পরিচালক মো. শওকত আলম, যুব বিভাগের সভাপতি মো. বেলায়েত হোসাইন, সহসভাপতি মো. বিপুল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।
বক্তারা বলেন, “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন, ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবর্তনের পথে অগ্রসর হতে হবে।”
সভায় নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা গালির জবাবে ফুল দিতে চাই, এটাই জামায়াতে ইসলামীর আদর্শ।”
প্রধান অতিথি অধ্যাপক মশিয়ার রহমান তাঁর বক্তব্যে বলেন, “ইনসাফভিত্তিক ও শান্তিপূর্ণ রাষ্ট্র বিনির্মাণে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা ন্যায়নিষ্ঠ নেতৃত্ব গড়ে তুলতে চাই। এজন্য প্রত্যেক ভোটারকে সচেতন ও সংগঠিত হতে হবে।”
সভা শেষে কর্মীদের মধ্যে নির্বাচনী দিকনির্দেশনা প্রদান করা হয় এবং ঐক্যবদ্ধ প্রচারণার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


