By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান।

Ahsan
সর্বশেষ আপডেট: June 3, 2026 8:04 pm
Ahsan
2 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতাকর্মী দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছে দলটি। বুধবার (৩ জুন) সদর উপজেলার নিজড়া ইউনিয়নের জাঙ্গাল বাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ তাদের অনুসারীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন। এ সময় তারা গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ডা. কে এম বাবরের হাতে ফুল তুলে দিয়ে দলে যোগ দেন।

আয়োজকদের দাবি, আওয়ামী লীগের প্রায় ১২০০ নেতাকর্মী এদিন বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন, যা জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

যোগদান অনুষ্ঠানে সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেনিন, ফজলুল কবির দাড়া, পৌর বিএনপির সভাপতি শেখ হাচিবুর রহমান, বিএনপি নেতা এস এম জিয়াউল কবির বিপ্লব, সাজ্জাদ হোসেন হীরা, যুবদল নেতা রাজিব বিশ্বাস, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও ইমরুল মিয়াসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে জনপ্রিয় ও অভিজ্ঞ ব্যক্তিদের বিএনপিতে যোগদানকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

যোগদানকারী নেতা ছনোয়ার হোসেন মোল্লা ও নুর ইসলাম শেখ বলেন, এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার লক্ষ্যেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা ভবিষ্যতে বিএনপির আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Post Views: 82

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪
পরবর্তী খবর ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় কর্মচারীকে ৫০ হাজার টাকা জরিমানা।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন