By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

জাতীয়

চীনা দূতাবাসে ডাকসু নেতাদের সঙ্গে মতবিনিময়, নতুন হল নির্মাণে আশ্বাস রাষ্ট্রদূতের।

Ahsan
সর্বশেষ আপডেট: September 22, 2025 9:18 pm
Ahsan
1 মিনিট পড়ুন

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর আমন্ত্রণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং সম্পাদকবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে এ সভা হয়।

সভায় ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এইচ. এম. মোশারফ হোসেন।

আলোচনায় ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধি, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতাসহ নানা প্রস্তাব তুলে ধরেন। এ সময় জানানো হয়, প্রস্তাবিত চায়না-বাংলাদেশ মৈত্রী হল—যেখানে পাঁচ হাজার ছাত্রী আবাসনের সুযোগ পাবেন—এর নির্মাণ কাজ চলতি বছরের মধ্যেই শুরু হবে।

ডাকসু নেতারা শিক্ষার্থীদের জন্য আরও দুটি হল নির্মাণের প্রস্তাব দিলে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দ্বিতীয় ধাপে তা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সভা শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয় এবং রাষ্ট্রদূতও ডাকসু নেতাদের শুভেচ্ছা স্মারক উপহার দেন।

Post Views: 88

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর রিশাদ হোসেনের ক্যারিয়ার উন্নতিতে বিসিবির ছাড়পত্র, পুরো মৌসুম খেলবেন বিগ ব্যাশে।
পরবর্তী খবর বিসিবি নির্বাচনের তফসিল পরিবর্তন
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন