By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য।

Ahsan
সর্বশেষ আপডেট: June 6, 2026 11:32 am
Ahsan
2 মিনিট পড়ুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

জানা গেছে, গত বুধবার (৩ জুন) দিবাগত রাতে দামুড়হুদা শহরের বিভিন্ন সড়কে মশাল মিছিল বের করা হয়। অভিযোগ রয়েছে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি পুলিশ হত্যার বিচার দাবিও জানানো হয়।

ঘটনার দুই দিন পর শুক্রবার (৫ জুন) দুপুরে মিছিলের ভিডিও ও কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে প্রকাশ্যে এমন কর্মসূচি আয়োজনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

ভিডিওতে দেখা যায়, একদল যুবক হাতে জ্বলন্ত মশাল নিয়ে স্লোগান দিতে দিতে শহরের একটি সড়ক অতিক্রম করছে। তবে ভিডিওটির সময়, স্থান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা ভিডিও ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করছি।”

তিনি আরও বলেন, “তদন্ত শেষে খুব দ্রুত প্রকৃত ঘটনা সামনে আসবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Post Views: 88

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর এমপি অধ্যাপক মোক্তার আলীর উদ্যোগে মজিদপুর ঋষিপাড়ায় ইটের সলিং রাস্তার নির্মাণকাজ শুরু।
পরবর্তী খবর যশোরে আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন