By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

চৌগাছায় সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ।

Ahsan
সর্বশেষ আপডেট: April 18, 2026 8:06 pm
Ahsan
1 মিনিট পড়ুন

যশোর প্রতিনিধি :

যশোরের চৌগাছা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব টিউবওয়েল বিতরণ করা হয়।

টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। জনস্বাস্থ্য সুরক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নে বিশুদ্ধ পানির কোনো বিকল্প নেই। দোস্ত এইডের এ উদ্যোগ চৌগাছার সাধারণ মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা গোলাম মোর্শেদ, আরাজিসুলতানপুর বকশিপুর চাকলা দেবীপুর (এ.বি.সি.ডি) কলেজের অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম, সিংহঝুলি আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান আল মামুন এবং জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশারসহ স্থানীয় বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা অফিসের এক্সিকিউটিভ মো. রমজান আলী।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা টিউবওয়েল বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Post Views: 103

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চৌগাছা দক্ষিণে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।
পরবর্তী খবর বর্তমান গ্যাস মজুতেই ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানি মন্ত্রী
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন