
যশোর প্রতিনিধি:
যশোর-চৌগাছা সড়কের চান্দা-আফ্রা নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সদস্য হুমায়ুন কবির রিপন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দ্রুতগতির কারণে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন রিপন। পরে তাকে উদ্ধার করা হলেও তার মৃত্যু হয়।
নিহত হুমায়ুন কবির রিপনের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার বাড়ীয়ালী গ্রামে। দুর্ঘটনার পর সেনাবাহিনী তার মরদেহ উদ্ধার করে সিএমএইচে নিয়ে যায়।
এদিকে আহতদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


