By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

স্বাস্থ্য

চৌগাছা সরকারি হাসপাতালের সেবার মানোন্নয়নে সমন্বয় সভা অনুষ্ঠিত।

Ahsan
সর্বশেষ আপডেট: July 2, 2026 10:15 pm
Ahsan
2 মিনিট পড়ুন

চৌগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছা সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১১ জুলাই ১০০ শয্যার সরকারি হাসপাতালের উদ্বোধন, চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন এবং হাসপাতালের হারিয়ে যাওয়া সুনাম পুনরুদ্ধারে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মু. আহসানুল মিজান রুমি।

আলোচনায় অংশ নেন চৌগাছার কৃতীসন্তান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক বিশ্লেষক ড. এম শওকত আলী, যশোর আদ-দ্বীন হাসপাতালের পরিচালক এবং চৌগাছা সরকারি হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. ইমদাদুল হক, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।

সভায় আগামী ১১ জুলাই ১০০ শয্যার সরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া হাসপাতালে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট, ব্যক্তি উদ্যোগে ৩০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ, রোগীদের সেবার মান বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং হাসপাতালের হারিয়ে যাওয়া ঐতিহ্য ও সুনাম ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হওয়ার মাধ্যমে চৌগাছা ও আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Post Views: 87

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবলে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন।
পরবর্তী খবর ঝিকরগাছায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী শিক্ষা শিবিরে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন