
ডেক্স রিপোর্ট :
ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগান এবং ছাত্রসংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মতিঝিল শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন।
এসময় বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার, ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান, মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির ও প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের উসকানিমূলক স্লোগান ও নাশকতার মাধ্যমে ক্যাম্পাস অশান্ত করার চেষ্টা দেশ ও শিক্ষার জন্য অশুভ সংকেত। তারা ছাত্রসংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের পরিবেশ সৃষ্টির দাবি জানান।


