By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

রাজনীতি

ছাত্রশিবিরকে জড়িয়ে বিএনপি নেত্রীর মিথ্যাচারের প্রতিবাদ।

Ahsan
সর্বশেষ আপডেট: September 20, 2025 4:20 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ডেক্স রিপোর্ট

বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যার জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনির ‘নির্লজ্জ মিথ্যাচার’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২০ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, নিলুফার চৌধুরী মনি ১৮ সেপ্টেম্বর একটি টকশোতে দাবি করেন—আবরারকে শিবির হত্যা করেছে। শিবির নেতাদের মতে, তার এই বক্তব্য শুধু মিথ্যাই নয়, বরং দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী সংগ্রামকে অশ্রদ্ধা করা। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিযোগিতায় ব্যর্থ হয়ে তিনি ছাত্রশিবিরকে কলঙ্কিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন।

শিবির নেতারা বলেন, ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আবরার ফাহাদকে হত্যা করে, যা আদালতের রায়েও প্রমাণিত। অথচ ওই হত্যাকাণ্ডে শিবিরকে জড়ানো ইতিহাস বিকৃতি ছাড়া আর কিছু নয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১৬ বছরে ছাত্রলীগ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, শিক্ষার্থী নির্যাতনসহ অগণিত অপরাধ করেছে। অন্যদিকে সবচেয়ে বেশি নিপীড়িত সংগঠন ছাত্রশিবির, যেখানে ১০১ জন সদস্য নিহত, ২০ হাজার মামলায় গ্রেফতার এবং বহুজন পঙ্গু হয়েছেন।

শিবির নেতাদের দাবি, বিএনপি নেত্রীর এ বক্তব্য আসলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপরাধ আড়াল করার চেষ্টা। তারা অবিলম্বে মিথ্যা বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে নিলুফার চৌধুরী মনিকে আহ্বান জানান। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন।

Post Views: 119

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর যশোর -২ আসনে শহীদ নাজমুল এর সহধর্মিণী সাবিরা মুন্নীকে নির্ভরযোগ্য প্রার্থী ভাবছেন স্থানীয়রা।
পরবর্তী খবর ঝিনাইদহে ভান্ডারীপাড়ায় ৮০টি হিন্দু পরিবার জামায়াতে ইসলামীতে যোগদান
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন