
নিজেস্ব প্রতিবেদক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ৩৩টি পানির ফিল্টার স্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া “নিরাপদ পানি পান কর্মসূচি”র অংশ হিসেবে এ কার্যক্রম চালু হয়।
শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সূচনালগ্ন থেকেই শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। প্রশাসন নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে। এজন্যই ছাত্রশিবির উদ্যোগ নিয়েছে।
শাখা সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দায়িত্ব প্রশাসনের হলেও সীমিত ফিল্টারে এত শিক্ষার্থীর চাহিদা মেটানো সম্ভব নয়। তাই সংগঠন হিসেবে শিবির এ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি আরও জানান, পরবর্তী ধাপে ছাত্রী হলে শীতল পানির ফিল্টার ও ওয়াশিং মেশিন স্থাপন করা হবে। পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
এ সময় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


