By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

দেশজুড়ে

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ঝিকরগাছায় জামায়াতের সমাবেশ

Ahsan
সর্বশেষ আপডেট: August 5, 2026 5:28 pm
Ahsan

যশোর প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বার্ষিকী উদযাপন এবং জুলাইয়ের ঘোষিত দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে যশোরের ঝিকরগাছায় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখা। বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান ছিল গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন করতে হলে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি মাওলানা আরশাদুল আলম বলেন, “জুলাইয়ের চেতনা শুধু স্মরণে সীমাবদ্ধ রাখলে চলবে না; রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতা নিশ্চিত করে সেই চেতনার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। জনগণের ভোটাধিকার, মৌলিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠাই আজ সময়ের সবচেয়ে বড় দাবি।”

অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, “দেশ গঠনের মূল শক্তি হলো আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন তরুণ সমাজ। দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ নতুন প্রজন্মই একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও কল্যাণরাষ্ট্র বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে পারে।”

বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাদের স্বপ্ন বাস্তবায়নে আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার ও জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে তারা দেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Post Views: 60

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে যশোরবাসীকে শুভেচ্ছা জানালেন অধ্যাপক আবুল হাশিম রেজা।
পরবর্তী খবর ঝিকরগাছা পৌরসভা নির্বাচন ঘিরে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় আরাফাত কল্লোল।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন