By using this site, you agree to the Privacy Policy and Terms of Condition.
Accept
ChetonaNews24ChetonaNews24ChetonaNews24
  • হোম
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিনোদন
  • স্বাস্থ্য
আরও বিভাগ
  • মুক্তকথা
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • সাহিত্য ও সংস্কৃতি
  • সময় প্রবাস
  • লাইফস্টাইল
লগ ইন
বিজ্ঞপ্তি আরও দেখান
Font ResizerAa
ChetonaNews24ChetonaNews24
Font ResizerAa
নিউজ সার্চ করুন
  • আন্তর্জাতিক
  • খেলা
  • চাকরি
  • ধর্ম
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তকথা
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • সময় প্রবাস
  • সাহিত্য ও সংস্কৃতি
  • স্বাস্থ্য
  • আমাদের ক্যাটাগরি সমূহ
আগের অ্যাকাউন্ট আছে ? লগ ইন
আমাদের অনুসরণ করুন
  • Advertise
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।

বিশেষ প্রতিবেদন

ঝিকরগাছায় ঈদ উপহার:ঝিকরগাছায় ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে নগদ অর্থ ও শাড়ী বিতরণ।

Ahsan
সর্বশেষ আপডেট: March 17, 2026 3:24 pm
Ahsan
2 মিনিট পড়ুন

ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা (নগদ অর্থ) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যতদিন দায়িত্বে থাকবো ততদিন সরকারি সহায়তা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।” তিনি উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান, শৃঙ্খলাবদ্ধভাবে এ মানবিক সহায়তা বিতরণ নিশ্চিত করতে।

উপজেলা পরিষদের একাডেমিক সুপারভাইজার মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ এবং সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, অ্যাডভোকেট মো. আবিদুর রহমান, পৌর আমীর আব্দুল হামিদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার নিহত পারভেজের পিতার হাতে বিশেষভাবে মানবিক সহায়তা তুলে দেন সংসদ সদস্য। এছাড়া মোট ৩৭০টি শাড়ী বিতরণ এবং ৫৭০ জনের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

Post Views: 89

সাম্প্রতিক খবর

[ruby_related total=5 layout=5]

পূর্ববর্তী খবর চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত।
পরবর্তী খবর ঝিকরগাছায় পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন অধ্যাপক হারুন অর রশিদ।
মতামত দিন মতামত দিন

Click here to cancel reply.

Please Login to Comment.

//

চেতনা নিউজ ২৪ একটি নিরপেক্ষ অনলাইন সংবাদমাধ্যম, যা দেশ-বিদেশের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর পাঠকের কাছে পৌঁছে দেয় দ্রুত ও নির্ভরযোগ্যভাবে।

দ্রুত লিঙ্কগুলি

  • আমাদের সম্পর্কে
  • ব্যবহারের শর্তাবলি
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ

শীর্ষ বিভাগ

  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
ChetonaNews24ChetonaNews24
আমাদের অনুসরণ করুন
© 2025 Chetonanews24. সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

সদস্য নন? নিবন্ধন করুন